তা
কথা
দিয়ে কি
বুঝিয়েছি!
আমি কি চাই !
কাকে খুঁজে যাই!
অপলক চোখেতে
চুপিসারে তাকে পেতে।
সহস্র মানুষের ভীড়ে
বা নির্জনে পাতার মর্মরে।।
রাখিনি তো তার কোনো ঠিকানা।
ভেবেছিলাম প্রয়োজন হবে না।।
অতীত দাঁড়ায় সামনে মুখোমুখি।
কেমন করে যে নজর লুকিয়ে রাখি!
চিনিনা সেই বা তারে কেমন করে বলি!
পা টা বাড়াই সরিয়ে কি করে দুহাতে ঠেলি!
জানি শুধাবে নাতো কিছু কোনদিনই আমারে।
ভালোবাসা কি এমনই একা গুমরে কেঁদে মরে।।
নিভৃতে স্মৃতিতে জাগবে আমি যতদিন বেঁচে আছি।
অহরহ কস্তুরী মায়ামৃগ হয়ে থাকবে কাছাকাছি।।

Previous articleপুকুরের সাথে কিছুসময় একান্তে
Next articleচিলেকোঠা
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted