মস্তিষ্কে বিভ্রাট

চোখে ওভাড়ফ্লো

হৃদয়টা অভিমানী

হরমোনের চলাচল স্লো

কবিতাগুলো তোর মতই অবাধ্য

কথা শোনেনি

ছন্দ মেলাতে শব্দ চুরি

তবু দ্যাখ, ছন্দ মেলেনি

হাসানোর সহজপাঠের পর

শেখালি কাঁদার সাথে বর্ণপরিচয়

রাতে উপচে পড়ত প্রেম

দিনে ছিল ভালোবাসার অভিনয়

ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো

অণুবীক্ষণ যন্ত্রে অদৃশ্য

মিরা হতে চাইলেও

তোর সাথে রাধারই সাদৃশ্য

মিরারা তো দুয়োরানী

পক্ষীরাজটাও বীমুখ

ভালোবাসা তোকে দিলাম ছুটি

সুখে থাক আমার অবৈধ সুখ।।

~ ভালোবাসা তোকে দিলাম ছুটি ~

Previous articleMr. Thakur’s incredulous change
Next articleGorgeous Gokarna
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted