যেদিন আমি থাকবো না আর

এই পৃথিবীর বুকে,

থাকবে জানি সেদিন তুমি

আনন্দে আর সুখে ।

করবো না টেলিফোন,

হবে না ভুলভ্রান্তি,

থাকবে তোমার জীবনেতে

অফুরন্ত শান্তি ।

কখনো হবেনা হতে

আমার মুখোমুখি,

জানি, তুমি থাকবে সেদিন

ভীষণ ভাবে সুখী।

ভাববে তুমি আপদটা মোর

গেছে জীবন থেকে,

তিক্ত সিক্ত স্মৃতি শুধু

রেখে গেছে বুকে।

হয়তো মধুর স্মৃতি তোমার

পড়বে না আর মনে,

কাটিয়েছিলেম যে সময়গুলি

শুধুই দুজনে।

ভুলে গিয়ে প্রেম-প্রীতি,

মুছে ফেলে সকল স্মৃতি,

থেকো তুমি সুখে ,

যেদিন আমি থাকবো না আর

এই পৃথিবীর বুকে।

~ সেদিন থেকো সুখে ~
Previous articleHope for Bangladesh
Next articleMonthly Horoscope: October 2015
Rina Acharya
একজন গৃহবধূ। শখ বিভিন্ন ধরনের কবিতা লেখা এবং গান শোনা।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted