জ্বলছো তুমি, আমি দেখছি আলো;

যেই হলুদে পুড়ছো তুমি,

আঁকছি ছবি সেই হলুদে!

শক্ত-সাদা বিগলিত হয়ে আবার সাদা –

মাঝে শুধু হলুদ রং, আর খানিকটা অপেক্ষা!

একজোট সুতো তোমার মধ্যে,

তোমার অহংকারের কথা বলে|

জ্বলতে-জ্বলতে সেই অভিমান ভিজে গিয়ে,

তৈরী করে আল্পনার মায়াজাল|

তখন ভাবি, ছবি দেখবো নাকি আঁকবো?

অবাক হয়ে তাকিয়ে দেখি, তোমার দৃঢ়তা –

কিভাবে তুমি অন্ধকার ভেদ করে,

আলোর রেখা ছড়িয়ে দাও চারিপাশে|

মুগ্ধ হয়ে চোখের পাতায়,

সাজাই তখন কালো কালী, ঘুমের শান্তি!

সারা রাত জেগে তুমি বসে,

কিসের অপেক্ষা করো? প্রভাতে,

মাটিতে লুটিয়ে তোমার গল্পের ইতি টানো তুমি!

Previous articleবিকেলবেলা
Next articleবাংলার লক্ষ্মীবাঈ
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted