বিদ্যাবতী সরস্বতী থাকেন অনেক দূরে,

তাঁরে পাওয়া নয়কো সহজঘাড় ভাঙে যে পড়ে।

আর মা লক্ষ্মীর নিবাস মোদের ঠাকুর ঘরের মাঝে,

তাঁর স্থাপনা দেবীঘটে সকল পূজার কাজে।

সবেতে তাঁর নামটি করিরাখতে তাঁরে তুষ্ট,

রুষ্ট হলেই কষ্ট করালবলে দিলেম স্পষ্ট।

সরস্বতীর আরাধনা করেও প্রতিদিন,

তার নাগাল পায় কজনাএক দুই কি তিন !

আর মা লক্ষ্মীর আরাধনা শুধুই বিষুতবারে,

তাতেই তিনি খুশী হয়ে দেন দুহাত ভরে।

সরস্বতীর সাধনাতেও আসতে পারেন তিনি,

লক্ষ্মীমায়ের নেই অহংমনে সোনার খনি।

কিন্তু সরস্বতীর বড়ই গুমোরমেজাজ ভারী চড়া,

অন্য কোন দেবীর পূজায় তাঁর ভরে না ঘড়া।

তাঁকে বোধ হয় তুষ্ট করা শিবেরও অসাধ্য,

কিন্তু মা লক্ষ্মীআমরা সবাই তাঁর যে অতি বাধ্য।

তাই সব বিষয়ে তিনিই আসেনসক্কলে হই লক্ষ্মী,

সরস্বতীতাঁকে পাওয়া সত্যি বড় ঝক্কি।

Previous articleমন কেমন
Next articleইতিহাস কাঁদে.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted