ফোটন আকাশ হয়ে গেল,

হারিয়ে গেল নক্ষত্র আকাশে ফোটন,

যন্ত্রনায় কান্না নেই ফোটনের-কোন আর,

হাত বাড়িয়েও খোঁজে না আকাশ-সে,

খোঁজে না আকাশ ভঁরা সান্তনা।

আকাশের নীল ছোঁয়ায়,

হয়তো ফোটন দেবতা,

দুঃখের কান্নার বিদ্রোহ,

স্বাধীনতা ইন্দ্রানীদের মনে-ফোটন আবার।

হতে পারিনি ফোটন আমরা কেউ,

হতে পারিনি স্বাধীনতায় রক্ত,

কাঁদিনি মানুষের কান্নায়,

বিদ্রোহ করিনি-খড়গের বলিতে।

এখনও মানুষ আকাশ খোঁজে কান্নায়,

রক্ত ছড়ায় পায়ে দেবতার,

ক্লান্ত হয় পরাধীনতার চীৎকারে,

মা হতে চায় স্বাধীন সন্তানের।

জানি না ফোটন-আসবে কবে ফিরে,

এখনও যে কান্নায় পৃথিবী,

যাবে কি চেনা তাকে,নতুন চেহারায়,

অজানা মুখে-নতুন ফোটন স্বেচ্ছাচারীর গল্পে,

শক্তি যে ফোটন-অত্যাচারের স্বাধীনতায়।

নক্ষত্র আকাশে হয়তো,ফোটন এখন বিধাতার গল্প,

নীল আকাশের নতুন সুর্যের আলো,

কান্নায় স্বাধীনতার সুখ,

ফোটন,ফিরে আয়,তুই ছাড়া আমাদের কি আছে আর?

আমরা গল্প হতে চাই তোর গল্পে।

Previous articleছেলেধরা
Next articleসুখের বাসা
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted