সম্পর্কন্বেষী ভবঘুরে একাকী,

মুহূর্ত্ব প্রতি আমাবস্যা রাত…

চন্ডাল বেশে কবর খুঁড়ে যায়,

কোমল হৃৎপিন্ডের সন্ধানে…

ক্যালেন্ডার বদলায় ভাগ্যচক্র,

জিনের প্রতিবিম্ব চোখ ছোঁয়…

স্বর্গের সুবাস অনুভূত হয়,

তবে লোহিত কণিকার ফারাক..

অন্তর বোঝে না রক্ত বৈষম্য,

নিমেষে ” আপনি “থেকে “আপন”…

শুন্য কব্জিতে সুতার স্বাদ,

অপ্রকাশ্য বর্ণ চোখ ভেজায়…

অন্য দৃষ্টি স্বমূল্য বোঝায়,

আচিরেই আমি বিপদতারণ…

আক্ষেপের অভাবি অন্তরাল,

আমি রেঙেছি নীল ঘাসফুলে..

আসুক না নাম উপসংহারে,

চুম্বন তবু এক নি:শ্বাসে…

 

~ সম্পর্ক ~

Previous articleআগুন্তক
Next articleRebirth Remix
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted