(১)

আমার কথা লুকিয়ে রেখে

মনের মধ্যে ছোট্ট হাত,

বিস্ময় আর প্রতিশ্রুতির-

ক্লান্ত চোখে জলপ্রপাত

হয়ত আমি ভুলে গেছি

তোমার চোখের নরম আদেশ ,

হোকনা যতই টানাপোড়ন

আমার কিন্ত লাগত বেশ

 (২)

গল্পটা এমনি ভাবে শুরু হয়

মুকুট আর মনিমালা একে অপরকে ভীষণ ভালোবাসে

একদিন মুকুট ভাবলো

তার মনিমালায় কি একটিও মুক্ত আছে………?

তারপরও কিন্তু গল্প এগোয়

সময় এগোয়…..

আস্তে আস্তে গল্পটা- ছোটোগল্পে রূপান্তরিত হয়…।

~ রূপান্তর ~

Previous articleএকাত্ম
Next articleমৃত্যুর পরে
Debashis Jana
Freelance writer and pursuing research work in NIT Durgapur
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted