আমি অনন্তকাল ধরেও যদি এখানে দাঁড়িয়ে থাকি

স্থিরচিত্রের মতো

তোমার সুতীব্র ছোবল থামবে না ।

তোমার রুপালী উচ্ছ্বাস গ্রাস করবে

শ্যাওলা চাদরে ঢাকা

পাথরের পরিবারকে ।

ফেনার ঔরসে একবার ঢেকে দিয়ে

পাথরকে গর্ভবতী করে

লহমায় চলে যাও দূরে ।

তবে একেবারে যাওনা, ফিরে আসো,

আরো অনিবার্য গতিবেগ নিয়ে ।

তোমার এই চাবুক আগ্রাসন দিব্যি

মেনে নিয়েছে মৌন পাথরের পরিবার।

 

কারণ তারা জানে , তোমার তুমুল কশাগাতে

তারা কিছুক্ষনের জন্য

বাঙ্ময় হতে পারে ।

তুমি যখন, সাময়িক, আঁচল গুটিয়ে ফিরে যাও

আমিও অনেক কথা সেরে নিই পাথরের সাথে ।

আমি যদি স্থিরচিত্রের মতো দাঁড়িয়ে থাকি

যদি পাথরের সাথে গড়ে তুলি নিবিড় সখ্য

 

আমি জানি

তুমি একই রকম হটকারিতায় পাথরের শ্লীলতাহানি করবে

কোন ফার্স্ট ট্র্যাক কোর্টে তোমার বিচার হবে?

তোমার লাম্পট্য

সমস্ত বিচার ব্যবস্থাকে করুনার চোখে দেখে ।

 

~ ঢেউ ~

Previous articleপ্রাচীন পুরান ও মডার্ন সায়েন্স
Next articleহর্ষপ্রণয়
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted