ছুটির জন্য হন্যে হয়ে ঘুরেছ যে কত,
সেই পসরা সাজানো আজ, নাওনা নেবে যত।
গাইলে গান, লিখলে কত , তুলির প্রলেপ পাতায়,
অ্যালবাম, গল্পকথা, মন যখন যা চায়।
ঘর গোছানো সাঙ্গ করে , ভাবলে কি যে বলি,
এই ছুটির ই জন্যে কত , ছিল যে আকুলি।
ছুটির ছুটি চাইছে যে প্রাণ, বন্ধ দুয়ার , জানি,
ভিড় মাখানো, ব্যস্ত জীবন দিচ্ছে যে হাতছানি।
আসবে কবে সেই দিনগুলো,হাঁটবে আবার পথে,
ভিড়ের মেট্রো, চেনা মুখ, গল্প করবে সাথে।
ধরা আবার সুস্থ হবে, সব মানার শেষে,
নতুন করে মানুষ গুলো উঠবে আবার হেসে।

Previous articleবিধির বিধান।
Next articleগান্ধীজির আদর্শে অনুপ্রাণিত মার্কিন যুক্তরাষ্ট্রের মার্টিন লুথার
Gopa Roy
Doctorate in Pharmaceutical Technology, associated with teaching . Loves to write poems.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted