হৃদয় বিদারী ব্যথা জমে আছে
বৃহৎ শীলান্যাসের ন্যায়
ইতিহাসের মতে মহামানব শ্রী রামচন্দ্রের পদ পরশ পেয়ে
জেগে উঠেছিল অহল্যা
আজ তেমনি জর্জ  ফ্লয়েডের  মৃত নত মাথা
যেন প্রাণ দিয়েছে কালো শীলান্যসের ব্যাথায়
জেগেউঠেছে জর্জরিত অপমান অবহেলায়
দাসত্বে খত দেওয়া চিরাচরিত কালো ত্বকের  চেতনা
চেতনা ছিল ভীরু অন্ধকারে  আবদ্ধ
কুচলানো ব্যাথার আক্রোশে
অম্বর  হতে সে ডাক দিয়েছে
জেগে ওঠো ভাই বোনেরা
আমি আছি আমি আছি  তোমাদের পাশে
সমীরণ বয়ে নিয়ে এসেছি আন্দোলন
বিচার চাই শাস্তি দিতে হবে মুক্তি  পেতে হবে
কখনোই ভুলে যেও না তোমার ব্যাথা আর অপমান
দাঁড়াতে শেখ সসম্মানে রঙবীহিন ত্বকের পাশে
আর বলো ভালবাসো ভালোবাসতে শেখ ।

Previous articleআর্তি
Next articleকানাগলি
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted