অভাব এখন তুমি যাও
আবার এসো
কতটা খিদে কতটা ঘুম স্বচ্ছলতার
বেঁচে থাকা দরকার
তোমার দু’হাত  নেবো আমি নিংড়ে।

অন্ধকার এখন তুমি যাও
আবার এসো
কতটা আলো কতটা ছায়া সম্ভোগের
পেতে রাখা দরকার
তোমার হৃদয়  নেবো আমি নিংড়ে।

জীবন এখন তুমি যাও
আবার এসো
কতটা অন্ধ কতটা বধির অলক্ষ্যে
ঢেকে রাখা দরকার
তোমার শরীর  নেবো আমি নিংড়ে।

Previous articleভারতমণি—রবীন্দ্রনাথ ও শিলং (কলমে—রেশ্মী বীর)
Next articleরহস্যময় বিশ্ব
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted