আজ আকাশের চাঁদ মারা গেছে,
হিংসুটে এক ঝড়ের দাপটে।
হেমন্তের রাতগোলাপের করুন চাহনি
ঐ কালো অন্ধকারের কঙ্কালটার দিকে চেয়ে
কালচে হয়ে যায়।
আকাশের মাখন শরীরে ভোরের রক্তের ছিটে
আর মৃত রজনীগন্ধার আর্তনাদ
শুনেছিলে না কাল? তোমার ঐ না শোনা কান দিয়ে।
আমি দেখেছি আজ, শিশিরে ভেজা জোনাকির আলোয় গোলাপের পাপড়িতে নখের আঁচড়,
কুয়াশার আঁচলে ঢাকা রাতের নগ্ন রূপ।
হাসছো তুমি হাসছো? দ্যাখো ঐ জীর্ণ তারার আলো
আজও পৃথিবীর বুক চুম্বন করে
সীমান্তের দিগন্ত রেখায়।
মনে রেখো, আমি থাকবো। উড়ে যাবে
বিষাক্ত মনটা পৃথিবী ছেড়ে বহুদূরে
মাধ্যাকর্ষণ শক্তির বাইরে।

Previous articleভাঙা চাঁদের আলো
Next articleপাণ্ডুলিপি- তোমার জন্য
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted