যদি বলি যুদ্ধ মানে মানুষ মারার খেলা ।।
হ্যা , আমি দেশদ্রোহী ।।
যদি বলি ট্রাম্পের দেশাত্ববোধ,
আমার সহনাগরিকের মৃত্যুর জন্য দায়ী ।।
হ্যা , আমি দেশদ্রোহী ।।
যদি বলি দেশ টা সাধারণ মানুষের, কোনো নেতার না ।।
হ্যা , আমি দেশদ্রোহী ।।
যদি বলি আমি আন্তর্জাতিক,
যদি বলি আমি ভালোবাসি
শোষিত অবহেলিত শত্রু মিত্র যেকোনো দেশের মানুষ ।।।
তবে আমি দেশদ্রোহী ।।
হ্যা আমি দেশদ্রোহী ।।
আমি গর্বিত আমি দেশদ্রোহী ।।
আমি মানুষ ভালোবাসি,
আমার দেশ ভালোবাসি,
তাই আমি আজ দেশদ্রোহী ।

Previous articleবন্দী মন
Next articleনীরব ঘাতক ডায়াবেটিস: বাংলাদেশে বর্তমান পরিস্থিতি
Sabyasachi Ray
writes poem,short story from coochbehar,west bengal
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted