প্রতিশ্রুতি
সুনীতা
আত্মবিস্মৃত নির্ঘন্ট মেনে রাখা
এই অবসন্ন হাত
উপত্যকা জুড়ে গাঢ় সবুজ
শত শত চিন্ময় গোলাপ।
পাড়াজুড়ানিয়া গানে আসে নেমে
অন্ধ ঘুমের আবেশ

সদাহাস্য বাউল ঐ নেচে যায়
তার গায়ের আলখাল্লায় চেনা সব তাপ্পি।
হে দুর্দিন! তোমার সাথে যাব চার্বাক পথে
জীবৎকালে রেখে যাব অপরিশোধ্য ঋণ
ঘৃতস্নাত সুরম্য সন্ধ্যাফসল
বহতা অভিজ্ঞা সলিল

Previous articleপুড়িয়ে ফেলা যাক
Next articleদ্বৈত
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted