উড়তে কেনো ইচ্ছে করে
ফিনফিনিয়ে ঐ হাওয়ায়।
ভাসতে কেনো ইচ্ছে করে
শান্ত জলে ঐ খেয়ায়।
কইতে কথা ইচ্ছে করে
খামখেয়ালী মন যা চায়।
কি বা হবে আঁকড়ে রেখে
দিন ফুরোলে যা হারায়।
দেখতে চোখে ইচ্ছে জাগে
অপরূপে কে লুকায়।
ভালোবাসায় কেমন করে
দুঃখগুলো শোক হারায়।
শুনবো বলে আছি বসে
যাতে লাগে চিত্তে দোল।
দামাল মনের রাখাল খেলুক
ধূসর ধুলো হোক শ্যামল।।

Previous articleআলোয় আলোকময় করে
Next articleশাড়ীর রহস্য উন্মোচন
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted