আমি হয়তো গান ভুলে গেছি
বর্ষার গান ছিল সেটা।
গত বসন্তে এক কোকিল অর্ধেকটা ডেকেই থেমে গেছিল
আমি সেই সুরটুকুও ভুলে গেছি।
আমি জোনাই ভুলেছি ল্যাম্পপোস্টের নীচে,
ভুলেছি ঝি-ঝি’র ডাক;
দুৱাৰ ডগায় ভোরের শিশির।
পুব আকাশে হলুদ একটা চাঁদ উঠতো;
আমি তাকেও হারিয়েছি ইটের ভীড়ে।

ছোট বেলায় আমাদের বাড়ির পূবদিকে সুপুরি নারকেল গাছে
কতগুলো চুড়ুই পাখির বাসা দেখেছিলাম।
বিশ্বাস করো,
অমন শান্তির নীর আমি আর কোত্থাও দেখিনি।
আমি সরলতা হারিয়েছি,
যেটা মায়ের বলা চাঁদবুড়ির গল্পে ছিল,
কিম্বা গায়ের ওই ছোট্ট নদীর কোমলতায়।
আমি অনেক ঘাট বাধানো নদী দেখিছি
দেখেছি কতজনকে পুন্যের আশায় ডুব দিতে,
আমার কিন্তু ইচ্ছেও হয় নি; উল্টে ভয় লেগেছে–যদি পড়ে যাই ।
অথচ আমার সেই ছোট্ট নদী
— ভরা বর্ষায় কতো ঢেউ তার লুফে নিয়েছি বুকে ।

আমি সে নদীর স্বচ্ছ জল হারিয়েছি;
হারিয়েছি এক অনাবিল ছন্দ,
যে ছন্দে সবুজ ধানের শিষ দোলে।
আমি হয়ত গান ভুলেছি;
হেমন্তের দখিনা হাওয়ার আগমনী গান ছিল সেটা।

Previous articleপ্রার্থনা
Next articleকায়ার ছায়া
Ashim Roy
আমি অসীম। অসীম রায়। গ্রামে বেড়ে উঠা তাই গ্রাম খুব ভালোবাসি, ভালোবাসি মাটির সোদা গব্ধ, সবুজ ঘেরা ছোট্ট গ্রাম, কলকল নদী, নারকেলের পাতার চশমা, ঘড়ি..ইত্যাদি ইত্যাদি। বলে শেষ করা যাবে না। পড়াশোনার পাশাপাশি ভালো লাগে খেলতে, ঘুরতে, সাহিত্য চর্চা করতে। কবিতা লিখি, আবৃত্তিও করি মাঝে মাঝে। প্রিয় সাহিত্যিক, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, হুমায়ুন আহমেদ স্যার, সুনীল গংগোপাধ্যায়, বুদ্ধদেব গুহ। আর অবশ্যই কবি গুরু। প্রিয় কবি জয় গোস্বামী, জীবনানন্দ দাশ, নজরুল। এবং আরো অনেকে।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted