Home Literature Poetry মনে পড়ে

মনে পড়ে

0
মনে পড়ে

এমন শ্রাবণ দিনে
তোমার কথা পড়ে মনে,
ঝিরিঝিরি বইলে হাওয়া
হৃদয়ে তোমার আসা যাওয়া।
আকাশ ভরা তারার পানে চেয়ে,
মন চলে যায় তোমার কাছে;
ভাবের ডিঙি বেয়ে।
পূর্ণিমার ঐ চাঁদের আলোয়
রূপোলী জগৎ-সারা,
তোমার কথা পড়ে মনে,
হই যে পাগলপারা।
শরতের ঐ নীল আকাশ
আর শিউলির সুবাসে,
তোমার কথা পড়লে মনে,
দু’নয়ন জলে ভাসে।
দুর্গাপূজায় বাজলে ঢাক,
আনন্দে সব মাতে,
হৃদয় যে মোর ব্যথায় ভরে,
আজ নেই তুমি সাথে।
তুমি নাইবা বাসলে ভালো,
নাইবা রাখলে মনে,
তোমার স্মৃতিগুলি রেখেছি আজও-
হিয়ার মাঝে গোপনে, সযতনে।

~ মনে পড়ে ~
0 0 votes
Article Rating
Subscribe
Notify of

0 Comments
Oldest
Newest Most Voted
wpDiscuz
0
0
Would love your thoughts, please comment.x
()
x
Exit mobile version