মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

সময়

৩০ অক্টোবর ২০২০
একটি পুরনো ঘড়ির কাঁটা, যার পেছনে সকালের আলো ছড়িয়ে আছে।

সময় তুমি প্রাচীন,
সময় তুমি নতুন ও ভবিষ্যৎ।
টিক টিক টিক এক একটা সেকেণ্ড,
এক একটা মিনিট, এক একটা ঘণ্টা।

এই আছো, এই নেই
নেই তুমি থেমে
জলধারার মত বয়ে চলে যাও এক নিমেশে।
যেন কালের চাকার উপর চলছে দুনিয়ার নাট্যরঙ্গ,
কখনো প্রেম, কখনো বিরহ, কখনো বা লড়ায়, কখনো শান্ত।
সময় তুমি লিখেছ ইতিহাস
এখনো চলেছ লিখে,
নেই কোন ক্লান্তি, নেই কোন অবসর
প্রতিটি মূহুর্তে গড়ছ ইতিহাস
তুমি দেখেছ পৃথিবীর সৃষ্টি ও প্রলয়
দেখেছ বিবর্তন, এসেছে অগ্রগতি
আবার মৃত্যু ও মরকের জঞ্জাল।

সমাপ্ত

হাতপাখার লেখক · ৭টি লেখা · ২০২০ থেকে

Abeer Das-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।