মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

ডুয়ার্স থেকে চিঠি

৩০ সেপ্টেম্বর ২০২০
পুরনো একটি চিঠির কাগজ আর ধূসর টেবিলে ছড়ানো ছায়া, যেন স্মৃতির ভারে নীরব একটি ঘর।

ছবি: এআই-এর সাহায্যে আঁকা

পুরনো স্মৃতির গন্ধে ফিরে যাই ক্রমশ,
বদ্ধ শহর, বদ্ধ পৃথিবী আজ.......
সংবেদী হয়ে ওঠা আমার স্নায়ুপ্রান্ত,
অসংলগ্ন বাক্যধারী ওষ্ঠাধর, নিছক উপহাস?
স্মৃতির পাঁজর কুঁড়ে কুঁড়ে খায় মুহুর্ত,
হুইলচেয়ারের চাকায় তালুর পাশবিক চাপ,
এক ধাক্কায়— টেবিল সামনে; দেরাজ খুলি,
টুকরো কাগজ—আরশোলার উচ্ছিষ্ট।
এবার আঁকড়ে ধরে স্মৃতির গরল,
যেন বন্য দ্বিপের শুঁড়ের টান, ক্ষয়িত প্রাচীন ‘আমি’।
পাপের পৃথিবী—আগুন নিভেছে, তবু—
আজ এই ভস্ম.........যথেষ্ট।
মহাকালের চিরচেতনা জাগায়
ভস্মীভূত মদনদেব.....সে মুগ্ধবোধ।
আমার স্মৃতির পাংশু থেকেও, উঠে আসে অজগর
অভিসন্ধি?.... কণ্ঠরোধ।

সমাপ্ত

হাতপাখার লেখক · ৩টি লেখা · ২০২০ থেকে

Like to read more than to write..... But still I write, I write for the society, sometimes against the orthodox society, for it's thought,sometimes .....against it's rules.I may sound paradoxical, but never illogical....

Somnath Dutta-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।