মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

ডুয়ার্স থেকে চিঠি

৭ জুলাই ২০২০
ধূসর আকাশের নীচে ভেজা অরণ্য ও চা-বাগানের একটি পথ, যেন একটি পুরনো চিঠির পাতা।

ছবি: এআই-এর সাহায্যে আঁকা

॥১॥
আমার অলিন্দ থেকে গহন অটবীর
তিমিরতম প্রান্তেও, সেই একই আর্দ্রতা,
নিস্তব্ধতা, আর.........নিরুত্তাপ উষ্ণতা।
আমার অনুভূতিতেও পলেস্তারা জমে ক্রমশ
আমার চিন্তাসূত্রে আর নেই কোনো তীক্ষ্নতা,
আছে শুধু বিষণ্ণতা,.........মূর্তিমান বীভৎসতা।
আমি ক্রীতদাস হয়েছি আজ নিজস্ব সৃষ্টির
গ্রাস করে যায় নিয়ত প্রতিবন্ধকতা,
হারিয়ে ফেলি প্রতি পলে........অস্ফূট স্বতন্ত্রতা।
মুমূর্ষুপ্রায় আমি, তবু ওই একশৃঙ্গের ন্যায় ত্বক
বাঁচিয়ে রেখেছে পাতককে........লজ্জাহীনতা,
মহাকালের বিভীষিকার সম্মুখেও আজ......
কলঙ্কসিক্ত বিবেকহীনতা।
~ ডুয়ার্স থেকে চিঠি ~

সমাপ্ত

হাতপাখার লেখক · ৩টি লেখা · ২০২০ থেকে

Like to read more than to write..... But still I write, I write for the society, sometimes against the orthodox society, for it's thought,sometimes .....against it's rules.I may sound paradoxical, but never illogical....

Somnath Dutta-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।