মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
ছোটদের হাতপাখা ১ মিনিট পড়া বয়স ৬–৮ বছর

খিচুড়ি

৭ নভেম্বর ২০২৬
হাঁস, সজারু, বক ও কচ্ছপের মজার মিশেলে তৈরি একটি রঙিন, কৌতুকপূর্ণ জন্তুদের ছবি।

ছবি: এআই-এর সাহায্যে আঁকা

🔊 পড়ে শোনানো হচ্ছে

কণ্ঠ: হাতপাখার যন্ত্রকণ্ঠ

হাঁস ছিল, সজারু, (ব্যাকরণ মানি না),
হয়ে গেলে ‘হাঁসজারু’ কেমনে তা জানি না।
বক কহে কচ্ছপে—“বাহবা কি ফুর্তি!
অতি খাসা আমাদের বকচ্ছপ মূর্তি।”
টিয়ামুখো গিরগিটি মনে ভারি শঙ্কা—
পোকা ছেড়ে শেষে কিগো খাবে কাঁচা লঙ্কা?
ছাগলের পেটে ছিল না জানি কি ফন্দি,
চাপিল বিছার ঘাড়ে, ধড়ে মুড়ো সন্ধি!
জিরাফের সাধ নাই মাঠে-ঘাটে ঘুরিতে,
ফড়িঙের ঢং ধরি, সেও চায় উড়িতে।
গরু বলে, “আমারেও ধরিল কি ও রোগে?
মোর পিছে লাগে কেন হতভাগা মোরগে?”
হাতিমির দশা দেখ-তিমি ভাবে জলে যাই,
হাতি বলে, “এই বেলা জঙ্গলে চল ভাই।”
সিংহের শিং নেই, এই তার কষ্ট—
হরিণের সাথে মিলে শিং হল পষ্ট।

সমাপ্ত

অতিথি লেখক · ০টি লেখা · ২০২৬ থেকে

সুকুমার রায় (১৮৮৭–১৯২৩): ছড়াকার, লেখক, আঁকিয়ে; ‘আবোল তাবোল’-এর কবি।

সুকুমার রায়-এর সব লেখা →

পরের লেখা

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।