Home Literature Poetry শোনো মৃন্ময়ী

শোনো মৃন্ময়ী

0
শোনো মৃন্ময়ী
তুমি আসছো কি আজকে
কত যুগ পর তোমায় আবার পাচ্ছি
বিদায় জানিয়ো না আর আমাকে।

দরজা খোলার আওয়াজ
সিঁড়ি দিয়ে তুমি উঠছো উপরে
যেমন ছিলে, তেমনই আছো
চোখে চশমা আর লম্বা কালো চুল
চলেছো এমন যেন গানের সুর।

কফির কাপে দিচ্ছ চুমুক
কাঁপছে হৃদয় আমার
ভাবি বলবো কি না, কি ভাববে আবার
মনে হয় জানো তুমি
যা জানার কথা তোমার।

নেই কোন আপোষ আর চাই না কোন ব্যাখ্যা
আগামী ছেড়ে আজ পেয়েছি তোমার দেখা
সময় হয়ে গেছে, চলে যাবে তুমি
ফিরে আসবে তো আবার মৃন্ময়ী।।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of

0 Comments
Oldest
Newest Most Voted
wpDiscuz
0
0
Would love your thoughts, please comment.x
()
x
Exit mobile version