LiteraturePoetry শরীর গুলো কার By Md Robiul Alam - June 22, 2020 0 রাস্তা ঘেঁষে স্বপ্ন ঘুমভাঙা পিচ্ছিল চাকায় অবিশ্বাসের দাগ বাতাসের বিষে পতাকার ডানা ঝাপটায় মগজের টানে এ শহর ঘুরপাক মাছি বোঁবোঁ সূর্য পড়েছে ডাস্টবিনে তীক্ষ্ণ ছুরি তালুতে ঘষেছে ধার শহুরে শহরে চারিদিকে জমজম জামার ভিতর হেঁটেচলা শরীর গুলো কার|