Home Literature Poetry ভগ্ন হৃদয়

ভগ্ন হৃদয়

0
ভগ্ন হৃদয়

শৈশবে শুনেছিলাম বহুরূপকথা,
বড় হয়ে শুনলাম অমর প্রেমের গাথা।
ভাবিনি কভু জীবনে আমারও আসবে ভালবাসা,
রবে চোখে স্বপ্ন, ছোট্ট নীড়ের আশা।
আশেপাশে যা দেখি সবই ভালো লাগে,
এমন অনুভূতি আর হয়নি কভু আগে।
ভালবাসার স্রোতে ছিলাম মোরা ভেসে,
পথ হারিয়ে গেল মোহনায় এসে।
জীবন পথে উঠল, কি ভীষণ ঝড়!
নিমেষেই করে দিল সে আমায় পর।
ছাড়িয়ে নিতে হাত করেনি আর দেরি,
নোঙর করেছিল ঘাটে একাই সে তরী।
সুখের গগনে বিহিঙ্গ সে আজ,
খুশিতে আত্মহারা।
সিক্ত নয়ন, ব্যথাতুর মন,
দেয়না তাকে নাড়া ।

~ ভগ্ন হৃদয় ~
0 0 votes
Article Rating
Subscribe
Notify of

0 Comments
Oldest
Newest Most Voted
wpDiscuz
0
0
Would love your thoughts, please comment.x
()
x
Exit mobile version