Home Literature Poetry বাউল মন

বাউল মন

Baul

মন বাউলে কারে খোঁজে
একাকিত্বের নেশার ঘোরে
এক তারা মন কেঁদে ওঠে
টেরা কোটা ওই বুকের খাঁজে

ধুলায় মরম পথের সাথে
ডুবকি তালে ভবঘুরে
ভাবের ভাষা স্বপ্ন বাঁধে
ব্যাকুল হৃদয় গানের সুরে

দোতারা কে বাজায় প্রাণে
দূর দিগন্ত ওই রাঙা পথে
মন বাউল-এ কারে খোঁজে
ওই লাল পাহাড়ির দেশে ।

Previous articleMehsoos Karta Hun
Next articleTHE BLUE BIRD
সুমন কুমার সাহু এর ছেলে বেলা কেটেছে নিয়ম মাফিক পড়া ও খেলার মধ্যে । " আমি ছোট্ট বলে একলা ঘরে , পথের পানে চাই /বাইরে যাওয়া মায়ের মানা ,পড়ার ঘরে ঠাই ".-এক কোথায় এই ছিল তাঁর ছেলেবেলা । তবু তিনি দুষ্টু ই ছিল। বাড়ির ছাদ ও জানালা ছিল কবিতার হাত ছানি । তখন থেকে কবিতা লেখা । তিনি আবৃত্তি করে অনেক পুরস্কারেও ভুষিত হয়েছেন । প্রথাগত বিদ্যায় স্নাতকোত্তর পেরিয়ে এখন সরকারী আধিকারিক পদে কর্মরত । নতুন প্রযুক্তির সাথে হাত মিলিয়ে ইন্টারনেটে কবিতা লেখেন । নিজের ফেসবুক পেজ “কবিতা তোমাকে” । এবং সমসাময়িক বিভিন্ন ই-মাগ্যাজিন ও প্রিন্ট ম্যাগাজিন এও লেখা প্রকাশিত হয়েছে ।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of

0 Comments
Oldest
Newest Most Voted
wpDiscuz
0
0
Would love your thoughts, please comment.x
()
x
Exit mobile version