Home Literature Poetry ফিরিয়ে দিও

ফিরিয়ে দিও

0

আজকাল খুব থাকো ব্যস্ত তুমি
সিড়ি বেয়ে আর কত উঠে যাবে
একদিন আকাশটাকে ছোবেই বুঝি
আমার স্পর্শ তখন ভুলেই যাবে।

তবে ফিরিয়ে দিয়ে যেও আমার নব বসন্ত,
ফিরিয়ে দিও আমার শুভ্র দিগন্ত,
ফিরিয়ে দিও আমার মেয়েবেলার কুমারীজীবন
ফিরিয়ে দিয়ে যেও তোমার কাছে
আমার প্রথম সমর্পণ।
তুমি এগিয়ে গেলে, আমায় পিছনে ফেলে
গলি থেকে রাজপথে ক্রমশ, ভীড়ে হারিয়ে গেলে
পেছন ফিরে তাকানো, এখনো হয়নি প্রয়োজন
তবে ফিরিয়ে দিও আমার সেই অমূল্যক্ষণ।

প্রথম প্রেমের, প্রথম বর্ষায় ভিজেছিলাম যখন
তোমার হাত ধরে গেয়েছিলাম
প্রথম প্রেমেরগীতি,
ভিজে মাটি, ভিজে মন, ভিজে অনুভূতি
আকাশ ছোয়ার আগে ফিরিয়ে দিয়ে যেও
তোমার সব প্রতিশ্রুতি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of

0 Comments
Oldest
Newest Most Voted
wpDiscuz
0
0
Would love your thoughts, please comment.x
()
x
Exit mobile version