Home Literature Poetry ফার্স্ট বয়

ফার্স্ট বয়

0
ফার্স্ট বয়

ফার্স্ট বয় হতে কে না চায় ?
ইঁদুর দৌড় তো তারই প্রমাণ,
সংকীর্ণতার চোরাগলিতে
বিচরণ করে
স্বার্থের লোভে
মানুষ হতে ভুলে গেলেই,
ফার্স্ট বয় হওয়া যায় ।
তাই তো এতকাল দেখলাম,
দেখলাম আর ভাবলাম,
ভাবলাম আর বুঝলাম,
আমি হয়ত ফার্স্ট বয় হতে
পারবোনা কোনোদিন,
মনটা টেনে ছোট করতে পারবনা
তাই…

ভালবাসতে গিয়েও যে
ফার্স্ট বয় হওয়ার দৌড় ,
সে দৌড় এর শেষে ,
হতাশা আলিঙ্গন করার জন্য তৈরি,
ছলে বলে কৌশলে
অনেকে বাগিয়ে নিতে পারে,
অনেকে ছিনিয়ে নিতে শেখে,
অনেকেই আবার
কালের স্রোতে হারিয়ে যায়,
কারণ তারা নিঃস্বার্থ ভাবে
ভালবেশেছিল,
কিন্তু ফার্স্ট বয় হওয়ার,
কায়দাটা রপ্ত করতে পারেনি…

~ ফার্স্ট বয় ~
0 0 votes
Article Rating
Subscribe
Notify of

0 Comments
Oldest
Newest Most Voted
wpDiscuz
0
0
Would love your thoughts, please comment.x
()
x
Exit mobile version