Home Literature Poetry পয়লা জানুয়ারি

পয়লা জানুয়ারি

0

অন্য দিন গুলোর মতোই আজ একটা সাধারণ দিন ।
এদিন কি চাঁদ একটু বেশি আলো দেবে?!
নাকি ভোরের আলোয় শিশির কণা  সবুজ ঘাসের সৌন্দর্য আরএকটু বাড়িয়ে দেবে??
Platform  এ বসে ভিখারিনীর পাত্রে কয়েন ফেলার শব্দটা একটু বাড়বে???

না, না, আমি পান্জাবি পরা , কাঁধে ব্যাগ ঝোলানো বিপ্লবীদের মতো গম্ভীর গলায় প্রতিবাদী কিছু বক্তব্য রাখছিনা.. ।
তার থেকে চলোনা,
যেখানে গীটারের String গুলো একটু বেশি শব্দ দিচ্ছে, !!!
গভীর রাতের নিয়ন আলোয়…. শুধু নাচানাচি.. উন্মও হাত গুলো আকাশ পানে..!!!

কাঁচের গ্লাসে লাল পানি!!

ফেরার সময় নাহয় খাবার গুলো Flyover এর নীচের বাচ্চাদের বিলিয়ে দেবো!
বছরের পুরনো হয়ে যাওয়া নীল সাদা T-Shirt টা  টানাগাড়ি চলোনা ঔ বুড়োটাকে দিয়ে দেবো!!

তবুও চলো আজ একটু আনন্দে মও হয়ে উঠি
আজ পয়লা জানুয়ারি ।।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of

0 Comments
Oldest
Newest Most Voted
wpDiscuz
0
0
Would love your thoughts, please comment.x
()
x
Exit mobile version