LiteraturePoetry প্রবাহিনী By Bitan - July 17, 2016 0 সে এসেছিল, তার ঝংকৃত কঙ্কণে তার নুপূরের নিক্কণে জানান দিয়েছিল, সে এসেছিল॥ সে এসেছিল, তার চপলা যৌবনে তার মণিকাঞ্চনে করাঘাত করেছিল, সে এসেছিল ॥ আমি সাড়া দিইনি, সে ফিরে গেছে চিরকালের মতো সে সময়, প্রবাহিনী সে সময় ॥ ~ প্রবাহিনী ~