Home Literature Poetry পাণ্ডুলিপি- তোমার জন্য

পাণ্ডুলিপি- তোমার জন্য

0

একদিন হঠাৎ করেই বন্ধ করে দেবো

তোমাকে নিয়ে কবিতা লেখা।

তুমিও ভুলে যাবে ; কেউ একজন

দুইশ’ বছর ধরে

হিমালয়ের কোনো এক গুহায় বসে

বিন্দু-বিন্দু তুষার দিয়ে কয়েক হাজার

কবিতা লিখেছিল তোমাকে নিয়ে ।

কোনো এক লামার কাছে দীক্ষা নিয়ে

আমি হয়ে যাবো বৌদ্ধ ভিক্ষু

বোধিস্বত্ত্ব লাভের জন্য আমিও ডুব দেব

গভীর থেকে গভীরতম ধ্যানে।

যাবো সমাধিতে ।।

বিশ্ব উষ্ণায়নে যদি কোনোদিন

সমস্ত হিমবাহ গলে যায়।

তাহলে সর্বশেষ তুষারখন্ড থেকে

গলতে গলতে ঝরে পড়বে

তোমাকে নিয়ে লেখা হাজার হাজার

কবিতার পাণ্ডুলিপি।

অতিথি পাখির মতন, হয়তো তুমি তখন

যাযাবরি । সমুদ্রাভিলাসী হয়ে উড়তে থাকবে

অস্ট্রেলিয়ার কোন এক সমূদ্র সৈকতে ।

 তবে, একদিন হয়তো ঝরনা-নদী হয়ে

আমার কবিতার পাণ্ডুলিপি

 ঠিক পৌঁছে যাবে তোমার কাছে।

পৌঁছে যাবো তোমার কাছে ।।

Previous articleবিষাক্ত রাত
Next articleসেবছরের ভিড়ে অচেনাকে দেখা
আমি অসীম। অসীম রায়। গ্রামে বেড়ে উঠা তাই গ্রাম খুব ভালোবাসি, ভালোবাসি মাটির সোদা গব্ধ, সবুজ ঘেরা ছোট্ট গ্রাম, কলকল নদী, নারকেলের পাতার চশমা, ঘড়ি..ইত্যাদি ইত্যাদি। বলে শেষ করা যাবে না। পড়াশোনার পাশাপাশি ভালো লাগে খেলতে, ঘুরতে, সাহিত্য চর্চা করতে। কবিতা লিখি, আবৃত্তিও করি মাঝে মাঝে। প্রিয় সাহিত্যিক, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, হুমায়ুন আহমেদ স্যার, সুনীল গংগোপাধ্যায়, বুদ্ধদেব গুহ। আর অবশ্যই কবি গুরু। প্রিয় কবি জয় গোস্বামী, জীবনানন্দ দাশ, নজরুল। এবং আরো অনেকে।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of

0 Comments
Oldest
Newest Most Voted
wpDiscuz
0
0
Would love your thoughts, please comment.x
()
x
Exit mobile version