Home Literature Poetry দূরেই থাকলে …

দূরেই থাকলে …

0
দূরেই থাকলে ...

মনটা না হয় একটু বড়-ই করলে তুমি

রুপের দেমাক থেকে নাহয় সরলে তুমি

খোলা মনের জানলা দিয়ে

অপার সাগর এই পৃথিবী

দেখতে তুমি

জীবন –টাকে ভালবেসে

তার মধ্যে বাঁচতে এসে

যদি ফুলের কাছে ভোমরা হয়ে আসতে তুমি

তোমার এই জীবনধারা

হাতের ঐ mobile আর বন্ধু যারা

ছাড়লে তাদের সবার সঙ্গ

এক পশলা ভিজে হাওয়া

নীল আকাশে রামধনুর এই আসা যাওয়া

মন কেমন -এর রোজ সকালে

অজানা এক ছোট পাখীর

মিষ্টি সুরে গানটি গাওয়া

সবুজ ঘাসে লুকিয়ে থাকা শিশির কণা

পেতে তুমি

রইলো তোমার স্বপ্ন প্রাসাদ

রইলো তোমার প্রেমের প্রসাদ

থাকলো নাহয় সাধের সানাই

ভিড়ের মাঝে হারিয়ে যেতে

বহু দূরের আড়াল হতে

শহর জীবন শেষের পথে

তোমায় আমি বিদায় জানাই |

~ দূরেই থাকলে ~

0 0 votes
Article Rating
Subscribe
Notify of

0 Comments
Oldest
Newest Most Voted
wpDiscuz
0
0
Would love your thoughts, please comment.x
()
x
Exit mobile version