Home Literature Poetry থাকবে মনে

থাকবে মনে

0
থাকবে মনে

গালের উপর শুকিয়ে যাওয়া

চোখের জলের দাগ

তোমার স্মৃতি আমার মনে

আলতো লেগে থাক।

আমরা দু’জন বহু দূরে

তবু প্রেমে বাঁধা

জীবন দু’টি আলাদা হলেও

একটি সুতোয় গাঁথা।

স্বপ্ন যদি সত্যি না হয়

তোমার আঁচল ধরে

তবু তোমার মনের মাঝে

আসব ফিরে ফিরে।

যতই জীবন করতে চাক

তোমার থেকে দূরে

ততই তোমার চোখের কোনায়

আসব বারে বারে ।।

~ থাকবে মনে ~

0 0 votes
Article Rating
Subscribe
Notify of

0 Comments
Oldest
Newest Most Voted
wpDiscuz
0
0
Would love your thoughts, please comment.x
()
x
Exit mobile version