Home Miscellaneous করোনা জোক

করোনা জোক

0

এক রাজার শিকারের খুব শখ ছিল। অন্য সব রাজ্য করোনায় লকডাউন হয়ে যাওয়ায় রাজা খুব বিপদে পরে গেলেন। উজির রাজাকে বুদ্ধি দিলো, “মহারাজ বনের পশু-পাখি সব ঘরে নিয়ে আসেন”। যেমন ভাবা তেমন কাজ, একগাদা পশু-পাখি রাজবাড়িতে ঢোকানোর পর-পরই রাজ্যে লকডাউন ঘোষণা করা হলো। রাজামশাই কিছুদিন মহা আনন্দে ঘরে বসেই শিকার করতে থাকলেন। এদিকে এক এক করে রাজা ও রাজবাড়ির সবাই খুবই অসুস্থ হয়ে পড়লেন। রাজার হেকিম দাড়ি চুল্কাচ্ছেন আর বলছেন “মহলে তো বাইরের মানুষ কেউ ঢুকে নাই, করোনা হওয়ার তো কথা না”। অনেক বিচার বিশ্লেষণে বোঝা গেলো রাজামশাই পরিবারসহ করোনা নয় সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, ইবোলা আর নিপাহ ভাইরাসে আক্রান্ত। রাজার হেকিম এবারও দাড়ি চুল্কাচ্ছেন আর বলছেন “এর চেয়ে ভালো বুদ্ধি ছিল রাজামশাই বনেই থাকতেন আর শিকার একা একাই করতেন”।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of

0 Comments
Oldest
Newest Most Voted
wpDiscuz
0
0
Would love your thoughts, please comment.x
()
x
Exit mobile version