Home Literature Poetry আমার মেজো কাকা

আমার মেজো কাকা

0

হঠাৎ করেই অগোচরে

চিরতরে হারিয়ে গেলে

তোমায় ছাড়া  লাগে বড্ড  ফাঁকা ,

কোথায় তুমি “মেজ কাকা “?

নামটি তোমার ছিল “স্বপন”

স্বপন মাঝে করো আগমন ,

কত কথা যে বলে যাও

ঘুমের মাঝেই উধাও হও।

সাধ হয় আজও  তোমায় দেখার

তোমার সাথে কথা বলার

তাই বারেবার স্বপ্নে ভাসি

দেখতে তোমার অনাবিল হাসি।

আকাশ পানে  তাকিয়ে ভাবি

কোন দেশে তে দিলে পারি,

হয়তো তারার মাঝে লুকিয়ে তুমি

বলছ “খোঁজ ,কেমন পারিস  দেখি।”

মন কিছুতেই মানতে না চায়

বছরের পর বছর যায়

এই বুঝি আসবে তুমি,

বলবে ,”কিরে? কেমন দিলাম ফাঁকি !”

 

~ আমার মেজো কাকা ~

0 0 votes
Article Rating
Subscribe
Notify of

0 Comments
Oldest
Newest Most Voted
wpDiscuz
0
0
Would love your thoughts, please comment.x
()
x
Exit mobile version