Home Literature Poetry আবছায়া

আবছায়া

0
আবছায়া

অগোছালো কিছু স্বপ্ন উড়ান , বৃষ্টি ভেজা মুখ
এলোমেলো এই ভালোবাসা নিয়ে পথ চলাতেই সুখ।

দিন কেটে যায় চোখে মেপে নিয়ে একমুঠো রোদ্দুর,
উড়ে যেতে চাই আরও বহুদূর, মন চায় যদ্দূর।

তোমার চিবুক ছুঁতে গিয়ে ফের ফসকে গেল হাত,
আকাশ জুড়ে ভিজলো তারা ,অচেনা এক রাত।

ঘাসের ভিতর লুকিয়ে রাখি হৃদয় ভরা ঢেউ,
দিগন্তের ওপারে ফের হাতছানি দেয় কেউ।

জোৎস্না রাঙা অবছায়াতে তোমায় খুঁজি মিছে,
নিজেকে রোজ হারিয়ে ফেলি তোমার ছায়ার পিছে।

আমার শিরায় রক্তের স্রোত, পাঁজরে ভরা স্বাস,
তুমি নাটোরের বনলতা সেন, আমি নীরব ইতিহাস।।

 

~ আবছায়া ~

0 0 votes
Article Rating
Subscribe
Notify of

0 Comments
Oldest
Newest Most Voted
wpDiscuz
0
0
Would love your thoughts, please comment.x
()
x
Exit mobile version