Home Literature Poetry অভিমানের খেয়াঘর

অভিমানের খেয়াঘর

0

ভাঙ্গা গড়ার এক অদ্ভুত খেলায়

মজেছি আমরা দুজনে বলো ।

একবার তুমি ভাঙ্গছ ঘরের আয়না

আমি ভাঙছি মান-অভিমানে ভরা তোমার খেয়া ঘর।

একবার তুমি ভাঙ্গছ কাঁচের গ্লাস

হাতের চুড়ি, প্লেট-বাসন ।

আমি ভাঙছি তোমার যত্নে বাঁধানো খোঁপা,

ভ্রূদ্বয়ের মাঝের টিপ, চোখের কাজল।

শুধু ভাঙ্গতে পারিনি,

 তুমি আর তোমার ছায়ার মধ্যবর্তী দুরত্ব।

কতোবার তোমাকে ভাবতে ভাবতে আমি

আলিঙ্গনে জড়িয়েছি তোমার ছায়াকে।

কতোবার তোমার ছায়া খুঁজতে খুঁজতে

আমি অতলে নিমজ্জিত হয়েছি

তোমার দুই তারারন্ধ্রে।

 

শতকন্ঠী এ প্রেম বীজমন্ত্রের মতো

বারবার প্রতিধ্বনিত হয়েছে আমার

হৃদয়ের উপকন্ঠে। মুক্তি পেতে চেয়েছে

এই নৈশব্দ-নিস্তব্ধতার খাঁচা থেকে।

জানি আমি-

যদিও আমি পারিনি , তুমি আর তোমার

ছায়ার মধ্যবর্তী দূরত্ব ভাঙ্গতে।

তুমি কি পারবে এই নিস্তব্ধতা

 নৈশব্দ-নীরবতার ঘোর ভাঙ্গতে;

এই শতকন্ঠী বীজমন্ত্রকে মুক্ত করতে;

তুমি কি পারবে ? তুমি কি পারবে

জানি না ! আপাতত তো না !

Previous articleপদাবলি – ৪
Next articleসভ্যতার আর্তনাদ
আমি অসীম। অসীম রায়। গ্রামে বেড়ে উঠা তাই গ্রাম খুব ভালোবাসি, ভালোবাসি মাটির সোদা গব্ধ, সবুজ ঘেরা ছোট্ট গ্রাম, কলকল নদী, নারকেলের পাতার চশমা, ঘড়ি..ইত্যাদি ইত্যাদি। বলে শেষ করা যাবে না। পড়াশোনার পাশাপাশি ভালো লাগে খেলতে, ঘুরতে, সাহিত্য চর্চা করতে। কবিতা লিখি, আবৃত্তিও করি মাঝে মাঝে। প্রিয় সাহিত্যিক, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, হুমায়ুন আহমেদ স্যার, সুনীল গংগোপাধ্যায়, বুদ্ধদেব গুহ। আর অবশ্যই কবি গুরু। প্রিয় কবি জয় গোস্বামী, জীবনানন্দ দাশ, নজরুল। এবং আরো অনেকে।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of

0 Comments
Oldest
Newest Most Voted
wpDiscuz
0
0
Would love your thoughts, please comment.x
()
x
Exit mobile version