কবিতা ১ মিনিট পড়া
সুখ
ছবি: এআই-এর সাহায্যে আঁকা
আমার দুঃখ লাগা বাড়ির অনেক ভেতরে
অনেক সুখের ঘর লুকিয়েছিলো আমার অগোচরে
যখন
সব দরজা খিড়কি খুলে স্পর্শ করলাম উদাম চোখে
মাথার উপর এক গোটা আকাশি আকাশ।
বাস্তবের কাঁটা অসংখ্য কাগের গুন ভাগে
রক্তের ফোঁটা আঙুলের ডগায়;
হাতের রেখা তখনও সজাগ সততার দাগে।
যখন
দিন আনি দিন খাই সততার হাতে।
ক্ষুধার গর্ভে খুদা ঘুমায় নিশ্চিন্তে দীনতার রাতে।
~ সুখ ~
সমাপ্ত
পাঠকের মতামত
এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।