মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

শৈশব স্মৃতি

২৮ মে ২০১৬

ব্যলকনিতে বসে রোজ দেখি ছোটদের খেলা, স্মৃতি পঁটে ভেসে ওঠে সেই শৈশব বেলা। কুমির-ডাঙ্গা, কানামাছি আর লুকোচুরি, খেলায় ভরা বিকেলগুলোয় মজা হতো ভুরি ভুরি। সকাল সন্ধ্যে সহজ পাঠে বিকেলে মন থাকতো মাঠে দুপুর বেলা পুকুর ঘাটে সাঁতারের নানা খেলা আড়ি-ভাব আর ধূলোবালির সেই শৈশব বেলা। গ্রীষ্মের নির্জন দুপুরে ঘর থেকে বেড়িয়ে চুপি চুপি যেতেম সকলের চোখ এড়িয়ে, চুরি করে কাঁচা-আম কাসুন্দি নুন মাখিয়ে, ভাগ করে খেতেম; সকলে বসে জাঁকিয়ে। কালবৈশাখী ঝড় এলে উড়ে যেত ঘুম, শুরু হতো সকলের আম কুড়োনোর ধুম। আয় বৃষ্টি ঝেঁপে সুরে বৃষ্টির-গান গাওয়া, শিল পড়লে মহানন্দে; সেই কুড়িয়ে খাওয়া। শরৎ কালে শিউলি ফুল পড়ত ঝরে ঝরে ভরে উঠে কুড়োতেম মোরা সাঁঝি ভরে। সন্ধ্যে বেলা পড়ার শেষে দাদু-ঠাম্মার কাছে- ভুতের গল্প-রূপকথা শোনা আজও মনে আছে। গাছে গাছে দড়ি বেঁধে বানাতেম দোলা, সোনালি সেই দিন গুলি যায়না আজও ভোলা। হৃদয়ের ঝাঁপিতে লুকোনো আজও অমল শৈশব স্মৃতি, চারিদিকে আজ কৃত্রিম ভালবাসা-স্নেহ-প্রীতি।

~ শৈশব স্মৃতি ~

সমাপ্ত
“ছেলেবেলা ও স্মৃতি” সংকলনের লেখা পরেরটি: মামার বাড়ি গ্রামের এক উঠানে সাতটি দুর্গাপুজো

হাতপাখার লেখক · ২২টি লেখা · ২০১৫ থেকে

একজন গৃহবধূ। শখ বিভিন্ন ধরনের কবিতা লেখা এবং গান শোনা।

Rina Acharya-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।