মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

শকুন অবতার

২৪ জুন ২০২১
ধূসর আকাশে একটি উড়ন্ত শকুনের ছায়া, নিচে একটি পুরোনো বাড়ির ছাদ।

ছবি: এআই-এর সাহায্যে আঁকা

কারো মৃত্যুর খবর পেলে ও হাসে। কেউ জানে না কেন; ও নিজেও জানে না। সেবার ওপাড়ার ভাড়াটেরা বেড়াতে গিয়ে পাহাড়ের ধ্বসে একসাথে মারা পড়ল বেঘোরে- তখন চায়ের দোকানে সে খবর শুনে ওর হাসি ছিল দেখবার মত। ও ছোটবেলা থেকেই ওরকম। জেঠাইমা মারা যাওয়ার দিন ওর হাসি থামতেই চায় না। বল্টুদার ঠাকুমা বলত ' ও হল শ্মশান ক্ষ্যাপা।' হতেও পারে, কেউ কেউ ওকে নাকি শ্মশানে গিয়ে হাসিমুখে ঘুরে বেড়াতে দেখেছে। অথচ ও কিন্তু পাগল না- স্কুল থেকে ভাল রেজাল্ট করে কলেজে পড়েছিল, তারপর একটা ছোটখাট চাকরিও করে। হয়ত ওর মৃত্যুসংবাদ প্রাপ্তির বহিঃপ্রকাশটা ওরকম। করোনা হয়ে হাসপাতালে ভর্তি ছিল, তখন হাসতে হাসতে বলত 'এবার আমার পালা।' ওর পালা আসেনি; কিন্তু হাসপাতালে যতদিন ছিল বেচারা হেসে কুল পায় নি। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ফিরে এসে হেসেই চলেছে আর মাঝে মধ্যে ছাদে গিয়ে ওপর দিকে আঙুল দেখিয়ে চেঁচিয়ে বলছে ' ঐ যে ঐ যে, ঐ ত শকুন উড়ছে।' বাড়ির লোক বলছে যতই 'ওরে শকুন আর নেই, শকুন সব মরে গেছে' ততই সে ছাদে আরো জোরে হেসে গড়িয়ে পড়ছে। যেন বাকিরা কত বোকা, কত দৃষ্টিহীন- ও পরিষ্কার দেখতে পাচ্ছে আর তারা দেখতে পাচ্ছে না উড়ন্ত শকুনগুলোকে। ওর এই ক্ষ্যাপামিটা শান্ত হতে কিছুদিন সময় লেগেছিল। এখন আর ও আগের মত হাসে না। মৃত্যুর খবর পেলে একপেশে মুখ বেঁকিয়ে মুখ ঘুরিয়ে নেয় অবজ্ঞার সাথে। আসলে একঘেয়ে খবর আর কতই বা খোরাক হতে পারে। তাই হয়ত আর ও আগের মত হাসে না।

সমাপ্ত

হাতপাখার লেখক · ৭টি লেখা · ২০২০ থেকে

Tirthankar Bhattacharya-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।