মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

মন্দ মেয়ে

৮ সেপ্টেম্বর ২০২০
একটি একাকী নারীর ছায়া, বন্ধ দরজার সামনে আবছা আলোয় দাঁড়িয়ে আছে।

বলছি ও মেয়ে তোমার নাম কি মালতী নাকি সপা,
নাকি তুমি কৃষ্ণকলি দেখি গায়ের রং যে চাপা।
না আমি অরুন্ধতী না আমি কৃষ্ণকলি, মন্দ মেয়ে বলে আমায় ঠিকানা তাই চোরা পথের গলি।
কোন দশাতে জন্ম তোমার যে পেলে এই নাম?
বিদ্যা কি আছে পেটে নাকি বোঝো না বিদ্যার দাম।
দুঃখ কাহন শোনাই তবে এই যে হল শুরু
অভাবের তোরে ভাসছিল সব করছিল বুক দুরু দুরু।
ভাসতে ভাসতে দিলাম আমি অনেক দূরে পাড়ি, শেষে আমার স্থান হল পতিতালয়ে বাড়ি।
এখানে কেউ মন চায় না - চায় না গো শিক্ষা, শরীর নিয়ে খেলে আমায় দেয় বদলে ভিক্ষা।
না আছে মোর ঘরের ছায়া তাই সব দরজা বন্ধ, সবার চোখে খারাপ হয়ে মেয়ে আমি আজ মন্দ।

সমাপ্ত

হাতপাখার লেখক · ১টি লেখা · ২০২০ থেকে

Sanjib Chakraborty-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।