মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

বে-নিয়মে

১৭ ফেব্রুয়ারি ২০১৯
একটি নিঃসঙ্গ নারীর ছায়া, পেছনে আধো-আলো ভরা একটি জানালা।

ছবি: এআই-এর সাহায্যে আঁকা

সহবাস বিচ্ছিন্ন হয়ে ভুগছে শরীরটা,
দেহ-মনে ক্লান্তির উদারতা;
স্বপ্ন রাজযোগ হয়ে স্খলন ঘটাচ্ছে,
পূরণের অদম্যতায় উঠে আসছে অবৈধতা৷
দু্র্ভিক্ষ কবিতাস্তরে উন্নীত
খিদে উন্নাসিকের পাল্লায়,
পেট খামচে,খিদে সহ্য করো,
নিতে পারো,কেড়ে খেতে পারো না৷
কথা বেচার সামগ্রী,
মেয়েছেলে নিয়ে গালগল্পের;
ব্যবহার করতে পারো না,
ধরা পড়বে রাজনীতির আসরে।
মেকি মুখে হাসো,
ন্যায়ের সাথে দেহজ দূরত্ব রাখো,
অসতর্ক হয়ে গর্ভবতী হলেই
অন্যায় লক্ষণগন্ডি দেবে৷
দ্যাখো, বা না দ্যাখো, এবার দ্যাখো,
মানো বা না মানো এবার মানো;
সবাই তোমার আসক্তিকে চাপা দিয়ে,
সংযমি নামা ব্যাকরণ ব্যবহার করছে৷
অস্তিত্বের দ্বন্দ্বযুদ্ধে জোরদার লড়াই;
মহাভারতের নীতি অনুসৃত,
সূর্যাস্তের সময় বুঝতে পারছ,
নিজেই নিজের চক্রব্যুহে।
যেভাবে আমাদের প্রতিনিধিরা
শেষ শয্যায় বুঝতে পারে,
এর চেয়ে নিটোল সাঁওতাল রমণীকে,
বিয়ে করলে বনলতা সেনের,
আদিম সুখ পেতে পারতাম ৷

~ বে-নিয়মে ~

সমাপ্ত

হাতপাখার লেখক · ১টি লেখা · ২০১৯ থেকে

SUPTHITA PAL-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

১টি
  1. bartajogot ২৮ সেপ্টেম্বর ২০১৯

    Really amazing! Best wishes!

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।