মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

বৃষ্টি ভেজা মন

১১ আগস্ট ২০১৬

ছবি: এআই-এর সাহায্যে আঁকা

বৃষ্টি ভেজা মন যে আমার
শুধু তোমাকেই চায়
থমকে দাঁড়ায় জীবন পথে
কখন বৃষ্টি থেমে যায় ।
জমে ওঠা অভিমানী মেঘ
ফুঁপিয়ে ফুঁপিয়ে ঝরে
কখন ও আবেগ ঝড়ো হয়ে
মুষল ধারায় কাঁদে ।
তবু এ বর্ষায় মন
ভরসা রাখে প্রাণে
প্রেমের বন্যা বয়ে
তুমি আবার আসবে ফিরে!

~ বৃষ্টি ভেজা মন ~

সমাপ্ত

হাতপাখার লেখক · ৯টি লেখা · ২০১৪ থেকে

সুমন কুমার সাহু এর ছেলে বেলা কেটেছে নিয়ম মাফিক পড়া ও খেলার মধ্যে । " আমি ছোট্ট বলে একলা ঘরে , পথের পানে চাই /বাইরে যাওয়া মায়ের মানা ,পড়ার ঘরে ঠাই ".-এক কোথায় এই ছিল তাঁর ছেলেবেলা । তবু তিনি দুষ্টু ই ছিল। বাড়ির ছাদ ও জানালা ছিল কবিতার হাত ছানি । তখন থেকে কবিতা লেখা । তিনি আবৃত্তি করে অনেক পুরস্কারেও ভুষিত হয়েছেন । প্রথাগত বিদ্যায় স্নাতকোত্তর পেরিয়ে এখন সরকারী আধিকারিক পদে কর্মরত । নতুন প্রযুক্তির সাথে হাত মিলিয়ে ইন্টারনেটে কবিতা লেখেন । নিজের ফেসবুক পেজ “কবিতা তোমাকে” । এবং সমসাময়িক বিভিন্ন ই-মাগ্যাজিন ও প্রিন্ট ম্যাগাজিন এও লেখা প্রকাশিত হয়েছে ।

সুমন কুমার সাহু-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

১টি
  1. Prapti ৯ অক্টোবর ২০১৯

    Meaningful, khub Sundor

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।