মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

নাট্য মঞ্চ

২৫ ফেব্রুয়ারি ২০১৮
একটি বিশাল গোলকের ওপর ছোট ছোট প্রাণী দাঁড়িয়ে আছে, যেন এক প্রকাণ্ড নাট্যমঞ্চ।

একটি মস্ত বড় গোলকের
ছোট্ট কিছু প্রাণী
আপন মনে বেড়াই গেয়ে
অস্তিত্বের বিস্ময়
কিংবা অনস্তিত্বের গ্লানি…
কেউ ভালো গায়
কেউ বা গায় মন্দ
জীবন মুখী গান তাদের ক্ষুদ্র নাট্য মঞ্চে
সময়ের সাথে গাইতে গিয়ে
হারিয়েছে সুর, হারিয়ে গেছে ছন্দ!
তবে প্রদর্শনী রুখবার দায়িত্ব তাদের নয়
গোলকের গোলকধাঁধায় অভিনেতার অপচয়
পরিচালক নির্বাক... নিরুদ্দেশ ...
মন্দিরে মসজিদে, তার রকমারি ছদ্দবেশ!
[Picture credit: Vahram Davtian]

~ নাট্য মঞ্চ ~

সমাপ্ত

হাতপাখার লেখক · ২টি লেখা · ২০১৭ থেকে

Anamika-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।