কবিতা ১ মিনিট পড়া
নদীর পাড়ের ছেলেটা
ছবি: এআই-এর সাহায্যে আঁকা
নদীর পাড়ের সেই ছেলেটা-
আর ত তাকে দেখি না!
আমার রোজকার আসা যাওয়ার
দৃষ্টিপথে সে ছিল এক শোভা।
আর ত তাকে দেখি না।
শুনছি কারা যেন তাকে ধরে নিয়ে গেছে।
কোথায় নিয়ে গেছে, কী তার অপরাধ
মাঝিরা সেসব বলতে পারল না।
ও আমার অনেক দিনের চেনা
দূর থেকে।
আমার দৃষ্টি ওকে খুঁজে বেড়ায়
নদীর পার বরাবর এধার থেকে ওধার।
কোথায় সে আছে-
কোন দুষ্কর্মের শাস্তি সে এখন ভোগ করছে
জানতে চাইলেও জানার উপায় নেই!
আমাকেই হয়ত নিয়ে যাওয়া হবে আটক করে
চলে যেতে হবে কোন্ অন্ধকার অজ্ঞাতবাসে।
তার চেয়ে এই ভাল-
নীরবে সন্ধান করা আর অপেক্ষা।
সমাপ্ত
পরের লেখা
-
লঘুক্রিয়া
কি মশাই কি ঠিক করলেন?' মডারেটর প্রশ্নটা করলেন সদানন্দবাবুকে। সদানন্দবাবু একইভাবে তাকিয়ে রই... Tirthankar Bhattacharya · গল্প
-
অন্ধকার
নিস্তব্ধ রাত , চাঁদের আলোতে রাস্তা তা জনো সেরকম একটা অন্ধকার নেই। আমার কাজ সেরে বাড়ি ফিরছ... A.K.Biswas · প্রবন্ধ
-
আঁধার ভালো লাগে
ঘোর কালো আঁধার ভালো লাগে, ছায়াপথের নিচে dasratan22 · কবিতা
-
যাবার বেলায়
ফুর ফুরিয়ে বইছে বাতাস Tapas Kumar Bandyopadhyay · কবিতা
পাঠকের মতামত
এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।