মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

কাঞ্চন সুন্দরী

১৭ মার্চ ২০২১
ভোরের আলোয় গোলাপি আভায় উজ্জ্বল কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ।

ছবি: এআই-এর সাহায্যে আঁকা

অপরূপা তুমি এই কাঞ্চন জঙ্ঘা ,
স্নিগ্ধ তুষার স্নাত তব ধবজা ।
উচ্চশিরে দণ্ডায়মান তুমি ,
চারিধারে পবর্ত শৃঙ্গাবলি বেষ্টিয়া গগনে চুমি ।
ঊষার ম্লান আলোকে তুমি অপলকা ,
কুয়াশার ঘোমটায় করেছ মধুর অনাবৃতা ।
ধীরে ধীরে তার উন্মোচন সূর্যোদয়ের সাথে সাথে ,
রশ্মির প্রথম পরশে লজ্জিতা বধূরূপা ,
রক্তিম সিন্দুর আঁকিল কে তব মাথে ।
আহা কি অপরূপ এই দৃশ্য ,
প্রাণে জাগে একি শিহরণ ,
কি এর রহস্য ।
সুন্দর অবিনশ্বর হৃদয়াহরণ তুমি ,
নমস্যা তুমি অপূর্ব্বা প্রকৃতি ,
প্রেমিকের পাশে আজি যে আমি ,
হৃদয় রোমাঞ্চ বিহব ল উদ্ভাসিত সুখানুভূতি ।
প্রেম পরিবেশের সাক্ষ্য তুমি হে ,
নগাধিরাজ শুভ্র ধবলগিরি ,
মধুচন্দ্রিমার মিষ্টি আবেশে মধুর আবেগে স্মরি ।।

সমাপ্ত

হাতপাখার লেখক · ১টি লেখা · ২০২১ থেকে

Mondira Ganguly-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

১টি
  1. Nilanjana ১৭ মার্চ ২০২১

    Khub shundor pipi...

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।