মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

করোনা কে করবো জয়

৮ মে ২০২০
মুখে মাস্ক পরা কয়েকজন মানুষ একসঙ্গে হাত তুলে দাঁড়িয়ে আছেন, পেছনে সকালের নরম আলো।

করোনা করোনা করোনা, তোমার ভয়ে ভীত আমরা রবোনা।।
সবাই মিলে করোনা কে করবো পরাজয়,
এই যুদ্ধে হবেই হবে আমাদের নিশ্চিত জয়।।
শুধু আমাদের মানতে হবে সঠিক নিয়মগুলো,
তাতেই মোরা করোনার ত্রাস ছিঁড়ে জ্বালবো নবজীবনের আলো।।
মাস্ক ছাড়া ঘরের বাইরে একদম বেরোনো নয়,
বিনা মাস্কে চলাফেরায় রয়েছে করনার ভয়।।
সচেতন হতে হবে প্রতিক্ষণে আমাদের নিজেকে,
কাছে নয় দূরে থেকে রাখো সামাজিক দূরত্ব কে।।
স্যানিটাইজার আর সাবান জলে হাত ধুতে হবে বারবার,
তাতেই হবে জব্দ করোনা পাবেনা পথ পালাবার।।
আড়ালে তুমি রেখোনা এ রোগ,
যদি চাও বাঁচতে -
মনের গ্লানি কালিমা মুছে এগিয়ে এসো কর্তব্যের আলো জ্বালতে।।
জাতি ভেদের উর্ধ্বে থেকে আজি একটাই হোক ব্রত,
মানবজাতির প্রতিটি জীবন থাকে যেনো অক্ষত।।
সবাই মিলে করবো মোরা এই সংকটের অবসান,
একশো তিরিশ কোটি ভারতবাসী
গাইবো শেষে "ভারতমাতার জয়গান, জয়গান,জয়গান"।।

সমাপ্ত

হাতপাখার লেখক · ১টি লেখা · ২০২০ থেকে

Manas Pal-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।