কবিতা ১ মিনিট পড়া
করোনায়ে প্রার্থনা
তোমার মৌন শব্দে উঠুক জেগে -
নতুন প্রাণের স্পন্দন।
হে প্রাণনাথ ! আজ জাগো হৃদি পদ্মাসনে ,
ফিরিয়ে দিয়ে প্রাণ , করুণায়ে -
তোমার স্নেহ ভরা শাসনে।
যেদিকে তাকাই শুধু দেখি !
কাঁদছে এরা , কাঁদছে ওরা -
বল প্রভু কোথায়ে যাব মোরা ?
বেদনায়ে ভরা প্রাণের কোনে - মিটি মিটি প্রদীপের আলোয়ে ,
হোক তোমারই নীরব আরতি ।
অজপা জপুক প্রাণের প্রতিটা নিঃশ্বাস - প্রশ্বাস ,
তবু দিও প্রভু আগামী পথচলার আশ্বাস ।
নতুন করে জগত মাঝে , হোক তোমার অবতরণ;
যেন ফিরিও না কভু , করতে স্পর্শ তোমার শ্রীচরণ ।
~ করোনায়ে প্রার্থনা ~
সমাপ্ত
পাঠকের মতামত
এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।