মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

আবৃত্তি - মা

১৬ মে ২০১৭

মা ,
আমি তোমার সেই ছোট্ট মেয়ে।
যাকে তুমি দশ মাস দশ দিন ধারন করে দেখিয়ে ছিলে পৃথিবীর আলো ,
যাকে তুমি করতে - না কোল ছাড়া,
রেখে দিতে পরম যত্নে ,তোমার স্নেহাঞ্ছলে,
সঙ্গী ছিল সকল মন্দ - ভাল।
মেঘের ডাক শুনে ভয় পেলে তুমি রাখতে তোমার বুকের মাঝে,
ঘুম পাড়াতে ঘুম পাড়ানি গান গেয়ে,
যদি একটু চোখের আড়াল হতাম,তুমি হয়ে উঠতে উতলা।
মা গো ,
আমি তোমার সেই ছোট্ট মেয়ে।
যাকে খাইএ না দিলে খেতে পারত না,
সাজিয়ে না দিলে সাজতে পারতনা,
খোলস বিহীন শামুক যেমন হারিয়ে ফেলে পথের দিশা,
ঠিক তোমাকে ছাড়া কোথাও যেন আমি একাকি, নিঃসঙ্গ।
ছোট বেলার কথা খুব মনে পরে,
তুমি যখন কাজ করতে, সারাক্ষন তোমার পেছনে ঘুরঘুর করতাম,
যদিও ছোট বেলায় খুব একটা শান্ত আমি ছিলাম না/
এজন্য তোমার কাছে আমি কম মার খাইনি;
ভাবলেও হাসি পায়,
এখন আমি মা,
ছেলে মেয়ে কে রীতি মতন শাসন করি।
মা ,
আমি তোমার সেই ছোট্ট মেয়ে ,
যে আজকে এক পরিপূর্ণা নারী ,
ঘর বেঁধেছে ভালবাসার মানুষ কে নিয়ে,
সেখানে শুধু শান্তি, বিশ্বাস আর ভালবাসা ,
তোমার মেয়ে তোমার আছে,
পাল্টায় নি একটুও সে,
শুধু ঘর ছেরে ঘর বাঁধতে এসেছি এক নতুন পরিচয়ে,
সময় থেমে থাকেনা,
আপন নিয়মে সে এগিয়ে চলে,
মা , আমি তোমার সেই ছোট্ট মেয়ে ,
কবিতাটির আবৃত্তি
https://www.youtube.com/watch?v=0inX3_lyrFs

আবৃত্তি - মা

Published in Bangla-Kobita

~ আবৃত্তি - মা ~

সমাপ্ত
“মায়ের জন্য কবিতা” সংকলনের লেখা পরেরটি: মা

হাতপাখার লেখক · ১টি লেখা · ২০১৭ থেকে

soma-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।