Home Literature Poetry ঢাকের তালে হৃদয় দোলে

ঢাকের তালে হৃদয় দোলে

0
ঢাকের তালে হৃদয় দোলে

এবার পূজোয়  ঝিঙকু  সেজে

চমকে দেব তোকে

ফান্তাসতিকো সেলফি তুলে

ট্যাগ করব তোকে

লাস্ট ইয়ার অষ্টমীর

অঞ্জলি তে ফুল ছুঁড়েছিস

আমার খোলা পিঠে

তোর ছোঁড়া ফুল

চালিয়েছিল হেব্বি রোলার বুকে

কাশের বনে লাগলো হাওয়া

মনের পালে দমকা হাওয়া

ঢাকের তালে হৃদয় দোলে

আগমনীর সাত সকালে

সত্যি বলছি মাইরি বলছি

তোর বাইক এ বসব এবার

ভীষণ ঘেঁষে তোকে

জানি তুই ব্রেক মারবি

পূজোর ভীষণ ভিড়ে

ওরে আমা্র হ্যাণডু জানু

ঝাপ্পি করে জড়িয়ে ধরে

বসব আমি তোকে

হাজার অসুর, হাজার হাত

প্যান্ডেলে তে ভীষণ ভিড়

হাতটা ধরে রাখিস আমার

তোর সাথে তো ঘুরব এবার

দেদার মজা, ফুলটুস মস্তি

লে গপাগপ তিন সত্যি

কোক ফুচকা বিরিয়ানি

বারগার আর আইস ক্রিম

ঢাকের তালে নাচবো আমি

ঝিঙকু নাকুর লে ধুনোচি

সেলফি ছেড়ে ডুলফি তুলব

চিঙ্কি উইঙ্কি পোজে

বেসো দেব তোর গালে তে

চকাৎ চকাৎ করে

রাঙিয়ে দেব গাল দুটো তোর

লাল গোলাপি মারুন ঠোঁটে

এবার পূজোয় অষ্টমীতে

অঞ্জলি দেব তোর হাতটা ধরে

আর ছুঁড়িস না ফুলটা যেন

অন্য কারুর পিঠে

আশীর্বাদ করো মা গো আমার

বিয়ের পরে যেন আবার

আসতে পারি তোমার কাছে

সিঁদুর খেলা খেলতে।

~ ঢাকের তালে হৃদয় দোলে ~

0 0 votes
Article Rating
Subscribe
Notify of

0 Comments
Oldest
Newest Most Voted
wpDiscuz
0
0
Would love your thoughts, please comment.x
()
x
Exit mobile version